শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মহেশখালীতে পুকুরে ডুবে মারা গেছে দুই শিশু

নিউজ রুম / ১৭১ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালীতে খেলার সময় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে মহেশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোনারপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি প্রনব কুমার চৌধুরী।
মৃতরা হল, মহেশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোনারপাড়ার বাসিন্দা রিয়াজুল করিমের মেয়ে তাহালিশা মনি ( ২ বছর ৬ মাস ) এবং একই এলাকার শফিউল আলমের মেয়ে আলিফা মনি ( ৩ বছর ৬ মাস )।
মৃতের স্বজন ও স্থানীয়দের বরাতে প্রনব কুমার চৌধুরী বলেন, শুক্রবার দুপুরে মহেশখালী পৌরসভার পূর্ব ঘোনারপাড়ায় তাহালিশা মনি ও আলিফা মনি সহ স্থানীয় কয়েক শিশু মিলে নিজেদের বাড়ীর উঠানে খেলাধুলা করছিল। এসময় তারা খেলতে খেলতে প্রতিবেশী মির কাসেম আলীর বসত বাড়ীর পুকুর পাড়ে চলে। এক পর্যায়ে আলিফা ও তাহালিশা পুকুরের পানিতে পড়ে যায়।
” পরে ঘটনাস্থলে খেলাধুলা অংশগ্রহণকারি অন্য শিশুদের শোর-চিৎকারের স্থানীয়রা এগিয়ে আসেন। এসময় তারা দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ”
ওসি বলেন, ” মৃত দুই শিশু পরস্পর প্রতিবেশী। পুকুরে ডুবে তাদের মৃত্যু নিয়ে স্বজনদের কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি। ”

মৃত দুই শিশুর মৃতদেহ বিকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান প্রনব কুমার চৌধুরী।


আরো বিভিন্ন বিভাগের খবর