শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

নিখোঁজের পর পুকুর থেকে দুই রোহিঙ্গা শিশুর মৃত দেহ উদ্ধার

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের ২৪ ঘন্টা পর পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হয়েছে দুই রোহিঙ্গা শিশুর মৃতদেহ।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পুকুর থেকে মৃতদেহ দুইটি উদ্ধার করা হয়।
মৃতরা হল, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এফ-৮ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াছের ছেলে মোহাম্মদ রায়হান (৮) এবং একই ক্যাম্পের মোহাম্মদ ইসমাইলের ছেলে আবছার মিয়া (৯)।
মৃতদের স্বজন ও স্থানীয়দের বরাতে মোহাম্মদ আলী বলেন, শুক্রবার সকালে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এফ-৮ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইসমাইল স্থানীয় জনৈক ব্যক্তির ক্ষেতে ধান কাটতে যান। দুপুরে তার ছেলে আবছার মিয়া বাবার জন্য ক্যাম্প থেকে ক্ষেতে খাবার নিয়ে যায়। এসময় সে (আবছার) প্রতিবেশী শিশু মোহাম্মদ রায়হানকেও সঙ্গে নেয়।
” ইসমাইলকে খাবার পৌঁছে দিয়ে ওই দুই শিশু বাড়ীর উদ্দ্যেশে রওনা দেয়। কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলেও তারা (দুই শিশু) বাড়ী ফিরেনি। সেই থেকে তাদের সন্ধান পাচ্ছিল না স্বজনরা। এ ব্যাপারে স্বজনরা রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন সদস্যদের কাছে ঘটনার ব্যাপারে মৌখিকভাবে অবহিত করে। ”
ওসি বলেন, ” শনিবার দুপুরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি পুকুরে দুই শিশুর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করে। ”
স্থানীয়দের ধারণার তথ্যের বরাতে মোহাম্মদ আলী বলেন, ” বাবা ইসমাইলকে খাবার পৌঁছে দিয়ে বাড়ী ফেরার পথে আবছার মিয়াসহ দুই শিশু কৌতুহল বশত স্থানীয় ওই পুকুরে গোসলে নামে। এতে তাদের মৃত্যু হয়েছে। তবে মৃতদের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ”
শনিবার বিকালে মৃতদেহ দুইটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।


আরো বিভিন্ন বিভাগের খবর