শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

জাতির পিতা সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন-সেনা প্রধান

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন,১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নের কার্যক্রম অব্যাহত রেখেছেন। সেই উন্নয়নের পথ ধরেই আজকের এই অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠান আয়োজিত হয় এবং একই সাথে বাস্তবায়িত হলো সশস্ত্র বাহিনীর উন্নয়নের রূপকল্প ফোর্সেস গোল-২০৩০ এর আরেকটি ধাপ।
কক্সবাজারের রামু সেনানিবাসে সেনাবাহিনীর সাঁজোয়া কোরে নতুন সংযোজিত অত্যাধুনিক লাইট ট্যাংক ভিটি-৫ এবং আর্টিলারি রেজিমেন্টে কিউডব্লিউ ১৮ এ মিসাইল সিস্টেম অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা গুলো বলেছেন।
সেনাবাহিনীর সাঁজোয়া কোরের একটি ক্যাভালরিতে নতুন সংযোজিত অত্যাধুনিক লাইট ট্যাংক ভিটি-৫ এবং আর্টিলারি রেজিমেন্টের এডহক এসএএম রেজিমেন্ট আর্টিলারিতে কিউডব্লিউ ১৮ এ মিসাইল সিস্টেম অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে ইউনিট দুটি’র সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি; মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মোঃ আবু সাঈদ সিদ্দিক, ওএসপি, এসইউপি, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান, বিএসপি, এনডিইউ, পিএসসি; চেয়ারম্যান, সেনাকল্যাণ সংস্থা মেজর জেনারেল ইফতেখার আনিস, বিএসপি, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিইঞ্জিঃ এবং সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি’সহ ঊর্ধ্বতন সেনা ও বিমান বাহিনী কর্মকর্তাগণ, কক্সবাজার এরিয়ায় কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।


আরো বিভিন্ন বিভাগের খবর