শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

চকরিয়ায় ডাকাতির প্রস্ততিকালে রাম-দা সহ দুই ডাকাত গ্রেফতার

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :
চকরিয়ায় ডাকাতির প্রস্ততিকালে রাম-দা সহ
শওকত ওসমান (২৫) ও তৌহিদুল ইসলাম (২২) নামের দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৬ডিসেম্বর) ফজরের আজানের আগে উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতারে সক্ষম চকরিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাত-শওকত ওসমান(২৫) উপজেলার সাহারবিল ইউপির মধ্যম রামপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে ও তৌহিদুল ইসলাম(২২) একই এলাকার জসিম উদ্দিনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ওসির নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন,এসআই মোঃ সেলিম মিয়া ও এএসআই জাহাঙ্গীর আলম।
থানা সূত্রে জানা গেছে,সোমবার দিবাগত রাত ৩টা ২৫মিনিটের সময় অর্থ্যাৎ মঙ্গলবার ফজরের আজানের আগে সাহারবিল ইউপির রামপুর ষ্টেশনের পশ্চিম পাশে মিসবাউল উলুম মাদ্রাসার সামনে চকরিয়া-বদরখালী জেলা মহাসড়কে উপর ডাকাতির প্রস্ততিকালে রাম-দা,কালো কাপড়ের মুখোশ সহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি)
চন্দন কুমার চক্রবর্তী বলেন,মঙ্গলবার ফজরের আগে চকরিয়া-বদরখালী মহাসড়কে ডাকাতি করা লক্ষে ডাকাতেরা প্রস্ততি নিচ্ছেন বলে সংবাদ পায়।এমতাবস্থায় আমার নেতৃত্বে থানার দুই অফিসার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনার সময় দুইজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত ডাকাতকে মঙ্গলবার দিনে আদালতে সোপর্দ্দের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
6:5


আরো বিভিন্ন বিভাগের খবর