শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

লাশ ফেলার দুরভিসন্ধি কার্যকর করেছে বিএনপি: ওবায়দুল কাদের

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

বিডি ডেস্ক :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: বিএনপি লাশ ফেলার দুরভিসন্ধি কার্যকর করেছে।
বৃহস্পতিবার ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যৌথসভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন: আগুন সন্ত্রাস, ভাঙচুর, পুলিশের ওপর হামলা শুরু হয়ে গেছে। যা আশঙ্কা করেছিলাম যে কারণে মানুষ আতঙ্কে আছে আজকে অশান্তি বিশৃঙ্খলা উস্কানি দিচ্ছে বিএনপি। তাদের মহাসমাবেশকে কেন্দ্র করে তারা সংঘাতের উস্কানি দিচ্ছে। নির্বাচনে হেরে যাবার ভয়ে তারা এখন নাশকতার উষ্কানি দিচ্ছে।
তিনি বলেন, বিএনপি সাম্প্রদায়িক গোষ্ঠী জঙ্গিদের মাঠে নামিয়েছে, লাশ ফেলার দুরভিসন্ধি কার্যকর করেছে। রাস্তা বন্ধ করে জনগণকে কষ্ট দিয়ে সমাবেশ করা এটা আর হতে দেওয়া হবে না। আমরাও করব না। আমরা জনদুর্ভোগ সৃষ্টি করব না।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির দুরভিসন্ধি আমরা জেনে গেছি। লন্ডন থেকে আদেশ এসেছে ফখরুলকে সে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে আজ থেকে সতর্ক পাহাড়ায় থাকবে। আক্রমণ করব না আক্রমণের উষ্কানি দিলে সমুচিত জবাব দিব।
ওবায়দুল কাদের বলেন: বিদেশিরা একতরফাভাবে সমালোচনা করছে এটা উচিত নয় কুটনৈতিক শিষ্টাচার বিরোধী।


আরো বিভিন্ন বিভাগের খবর