শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

খুটাখালীর সিএনজি সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
সমিতির গঠনতন্ত্র মোতাবেক, নির্ধারিত সময়ে,শ্রমিকদের আনন্দ,উল্লাস,উদ্দিপনার মধ্যে দিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলাে খুটাখালী সিএনজি সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২২ইং সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে,বিকেল ৪টায় শেষ হয়।পরে ভোট গণনার শেষে বিকেল ৫টার দিকে ফলাফল ঘোষণা করেন উপদেষ্টা মন্ডলীরা।
সিএনজি সমিতির মোট ভোটার সংখ্যা-২১৮ টি।ভোট কাস্টিং হয়েছে-১৮২টি।
সমিতির যথানিয়মে অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক নির্বাচনে দ্বিতীয় বারের মত বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হলেন-সাইফুল ইসলাম,পঞ্চমবারের মত বিনাপ্রতিদ্বন্ধিতায় সহ-সভাপতি নির্বাচিত হলেন-জালাল আহমদ,বিনাপ্রতিদ্বন্ধিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন-নুরুল ইসলাম,বিনাপ্রতিদ্বন্ধিতায় সদস্য হলেন-রেজাউল করিম ও মোঃ এহেছান।
সমিতির নির্বাচনে অংশ নেন সাধারণ সম্পাদক আর সাংগঠনিক সম্পাদক পদে।ভোটের লড়াইতে সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল প্রতিক নিয়ে-১১১ ভোট পেয়ে বিজয় হয়েছেন মোহাম্মদ এনাম।তার প্রতিদ্বন্দ্বি ভ্যান গাড়ী প্রতিক নিয়ে মোকতার আহমদ পেয়েছেন-৭১ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে টিউবওয়েল প্রতিক নিয়ে-৯৯ভোট পেয়ে বিজয় হয়েছেন-নুরুল আলম।তার প্রতিদ্বন্দ্বি বাস গাড়ী প্রতিক নিয়ে আবুল কাসেম পেয়েছেন-৮৩ভোট।এই হলো নির্বাচনী ফলাফল।
ভোট কেন্দ্রে দেখা যায়,সমিতির ভোটারেরা স্বতঃস্ফূর্ত মনে নিজেরা নিজেদের ভোট প্রদান করেছে।পরে ফলাফল ঘোষণা পেয়েও সবাই একসাথে উল্লাস করেছেন।
ভোট পরিচালনা করেন-সমিতির উপেদষ্টা বেলাল আজাদ,সাঈদ মোঃ শাহ-জালাল ও মনিরুল হক ভূট্রো।
ভোট কেন্দ্রে প্রিজাইডিংনের দায়িত্ব পালন করেন-রেজাউল করিম খান,পোলিংনের দায়িত্বে ছিলেন-খোরশেদ আলম মিন্টু ও মাওলানা আব্দুল মজিদ।
ভোট কেন্দ্র পরিদর্শন সহ সহযোগিতায় করেন,চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান,ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক-বাহাদুর হক,সাবেক মেম্বার অলি আহমদ,রানিং মেম্বার ছৈয়দ হোসেন,জিসান শাহরিয়া,ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক-আকতার কামাল প্রমূখ।


আরো বিভিন্ন বিভাগের খবর