শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ

চকরিয়ায় বসতবাড়ী থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার

নিউজ রুম / ১৪১ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :
চকরিয়ায় বসতবাড়ীতে লুকিয়ে রাখা ছিনতাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চকরিয়া উপজেলার মইঘ্যারমার চড়া নামক এলাকায় মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

জিপিআরএস সিস্টেমের মাধ্যমে রাত দেড়টার সময় উপজেলার চিরিঙ্গা ইউনিয়নস্থ পালাকাটা এলাকার একটি বসতঘর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মোঃ মনির নামের ঈদগাঁও বাজারের থাই গ্লাস ব্যবসায়ী মোটরসাইকেল যোগে নিজ বসতবাড়ী চট্টগ্রামের লোহাগাড়া যাচ্ছিলেন। তিনি সেখানকার সিকদার পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে।তবে তিনি মালুমঘাট দরগাহর গেইট পার হয়ে মইঘ্যারমার ছড়া ঢালা এলাকায় পৌঁছে ছিনতাইয়ের শিকার হন।

ভুক্তভোগীর উদ্ধৃতি দিয়ে মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক টিপু রায় জানান, এসময় ৪-৫ জন মুখোশধারী দুটি মোটরসাইকেল যোগে মনিরের পথ গতিরোধ করে,ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তার কাছে থাকা নগদ লক্ষাধিক টাকা সহ ব্যবহারের সুজুকি নতুন মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। তখন ছিনতাইয়ের শিকার মনির মালুমঘাট হাইওয়ে থানার টহল পুলিশকে বিষয়টি অবগত করে। ঘটনার বিস্তারিত শুনে হাইওয়ে থানার ইনচার্জ মাকসুদ আহমেদসহ একটি টিম চকরিয়া থানা পুলিশের সহযোগিতা নেয়। পরে থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীসহ দুই থানার পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।
পুলিশ জানায়, জিপিআরএস সিস্টেম অন থাকায় ট্রেকিং এর মাধ্যমে চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা জঙ্গিপীর মাজার সংলগ্ন মিজানুর রহমান মালিকানাধীন বসতঘর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এ ঘটনার বিষয়ে ভূক্তভোগি মোঃ মনির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন বলে জানিয়েছেন এসআই টিপু রায়।


আরো বিভিন্ন বিভাগের খবর