শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে (কউক) নবনিয়োগকৃত ১৬ কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন পদে যোগদান

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে (কউক) নবনিয়োগকৃত ১৬ কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন পদে যোগদান করেছেন।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কউকের মাল্টিপারপাস হল রুমে নব নিযুক্তদের যোগদান ও পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন।
কাজী ওয়াছি উদ্দিন বলেন, ‘আগে আমাদের দেশকে তলা বিহীন ঝুড়ি আখ্যা দিয়ে ছোট করে কথা বলতো অনেকে। এখন সেই সুযোগ পায় না তারা। আমাদের দেশ এখন অনেক উন্নত। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি আমরা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরো এগিয়ে যাচ্ছি। অলরেডি আমাদের দেশ মধ্য আয়ের দেশে চলে এসেছে।’
নতুন নিয়োগ পাওয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের আন্তরিকভাবে রেখে যাওয়া কাজগুলো থেকে যাবে। তাই পরিশ্রমের সঙ্গে কাজকে কাজের মতো করে করতে হবে। সুন্দরভাবে পথ চলতে হবে। জনগণের জন্য কাজ করতে হবে। কারণ এই দেশটা আমাদের সবার। সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য।’
কউক চেয়ারম্যান কমডোর (অব.) মোহাম্মদ নুরুল আবছার বলেন, ‘আজ বিজয়ের মাসে নতুনদের শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। তাঁর কন্যা শেখ হাসিনা উপহার দিচ্ছেন সুন্দর ও উন্নত দেশ। তিনি কক্সবাজারের উন্নয়নের রূপকার। তার আন্তরিক প্রচেষ্টায় কক্সবাজারে বিশাল কর্মযজ্ঞ চলছে।’
কউকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- কউক সদস্য প্রকৌশল লে. কর্নেল খিজির খান, কউক সচিব আবু জাফর রাশেদ,
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমেদ (মানবসম্পদ) প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর