শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত

নিউজ রুম / ১৩০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
চকরিয়ায় বন্য হাতির আক্রমণে সাইফুল ইসলাম(৩৮)নামে এক ব্যক্তি নিহত হয়েছে। চকরিয়া উপজেলার নলবিলা বনবিটের আওতাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ইসলাম নগর এলাকায় গতরাতে এ ঘটনা ঘটে। আজ(১৯ডিসেম্বর) সকালে বনবিভাগ নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত ব্যক্তি চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বনশ্রী আবাসন প্রকল্প এলাকার মৃত মোস্তফিজুর রহমানের ছেলে।
চকরিয়ার নলবিলা বনবিট কর্মকর্তা অবনী কুমার জানান, গতকাল সন্ধ্যার পর দুটি বন্য হাতি খাবারের সন্ধানে সড়কের কাছাকাছি কলাবাগানে চলে এলে বনকর্মীরা হাতি দুইটিকে পাহাড়ের দিকে তাড়িয়ে দেয়। রাত ১০টার দিকে নিহত সাইফুলকে পাহাড়ী এলাকার দিকে যেতে দেখলে স্থানীয়রা হাতির কথা বলে তাকে সতর্ক করে। পরে আজ সকালে ঘটনাস্থলে সাইফুলকে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, হাতির পায়ে পিষ্ট হওয়া এক ব্যক্তির মরদেহ থানায় রয়েছে। আত্মীয়-স্বজন ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে আবেদন করেছে। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে


আরো বিভিন্ন বিভাগের খবর