শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

শিক্ষায় পরিবর্তন বা সংস্কারে কাজ হবেনা প্রয়োজন রূপান্তর – চাঁদপুরে শিক্ষামন্ত্রী

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

মোরশেদ আলম চাঁদপুর :
শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন যাবত পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তবে এখন শুধু পরিবর্তন নয় রূপান্তরের কথা বলা হচ্ছে। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে খাপ খাইয়ে নিতে শিক্ষা ব্যবস্থায় একটি রূপান্তর ঘটাতে হবে। তাই শিক্ষায় ব্যবস্থায় পরিবর্তন বা সংস্কারে কাজ হবে না প্রয়োজন রূপান্তর।

আর সেই রূপান্তরের উদ্দেশ্যই নতুন শিক্ষাক্রম নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিখন পদ্ধতিতে সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখন শিক্ষার্থীরা হাতে-কলমে শিখবে, অভিজ্ঞতা ভিত্তিক শিখন হবে। এছাড়াও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। কারণ আমরা শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ভয় ভীতি চাই না। আমরা চাই আনন্দময় শিক্ষাপদ্ধতি হবে এবং আনন্দময় শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক হবে, তারা শুধু প্রযুক্তিবান্ধব নয়, প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনে দক্ষ হবে এবং মানবিক সৃজনশীল মানুষ হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর