শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

মায়ানমারের চোরাই গরু জব্দ

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সাকলাইন আলিফঃ
কক্সবাজারের চকরিয়ায় মায়ানমার থেকে অবৈধ পথে আসা ৫ ট্রাক (২৫) গরু জব্দ করেছে বিজিবি। এসময় আটক করা হয়ে ৫ ট্রাক চালককে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মানিকপুর-ইয়াংছা-শান্তিবাজার সড়কের মানিকপুর এলাকা থেকে এসব গরু জব্দ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে চকরিয়া থানায় একটি মামলা হয়েছে।

জানা গেছে, সকালে নাইক্ষ্যংছড়ি বিজিবি ১১ ব্যটালিয়ন এর নায়েক সুবেদার ফরিদ উদ্দিন এর নেতৃত্বে একদল বিজিবি’র সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় পাঁচটি ট্রাকে করে ২৫টি গরু নিয়ে চকরিয়ার দিকে যাওয়ার পথে গরুসহ ট্রাকগুলো জব্দ করা হয়।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার বলেন, বিজিবি’র নায়েক সুবেদার ফরিদ উদ্দিন বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর