শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

রোহিঙ্গা শিবিরের আগুন নিয়ন্ত্রণে

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক টেকনাফ :
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ারসার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
টেকনাফ হোয়াইক্যং চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্যাম্পের এক বাসিন্দা জানান, ব্র্যাকের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাতাস থাকায় দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনের অনেক তীব্রতা ছিল। ব্র্যাকের অফিস থেকে ঘরের দূরত্ব থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমেদ আনোয়ারী বলেন, এনজিওর অফিস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বেশি কিছু ক্ষতি হওয়ার আগে ফায়ারসার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। এতে কোনো প্রাণহানি হয়নি।
সেখানকার ওসি জানান, এনজিও সংস্থা ব্র্যাকের একটি অফিস থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন কাজ করতে শুরু করে এবং পরে ফায়ারসার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।


আরো বিভিন্ন বিভাগের খবর