শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

তিনটি মোটরসাইকেল উদ্ধারঃআটক-৩

নিউজ রুম / ১৩৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজারের চকরিয়ায় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ তিনজনকে আটক করে ডিবি পুলিশ।
গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্হানে অভিযানটি চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ) এর ওসি আহম্মেদ নাছির উদ্দিন সঙ্গে ছিলেন সঙ্গীয় ফোর্স।
বিষয়টি ৩১ ডিসেম্বর (শনিবার) দুপুরে নিশ্চিত করে ডিবি’র এই কর্মকর্তা।
আটককৃতরা হলেন-উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ড মুসলিম পাড়া এলাকার হোসেন (৩০) কাইছার (২৮) ও বান্দরবানের লামা উপজেলার সুদাপাড়া জহির ইসলাম(২৮)।
ডিবির ওসি আহম্মেদ নাছির উদ্দীন বলেন, মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্যেরা কক্সবাজার,বান্দরবান ও চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে গাড়ী চুরি করে নিয়ে আসেন।পরে সিন্ডিকেটের অন্য সদস্যেরা গাড়ির গাড়ির ইঞ্জিন ও চেসিস নাম্বার আংশিক পরিবর্তন সহ গাড়ীর কালার পরিবর্তনের মাধ্যমে নিজেরা ক্রয়-বিক্রয় করে থাকেন।নির্ভরযোগ্য সূত্রে এমন অভিযোগ পেয়ে অভিযানটি পরিচালনা করা হয়েছে।অভিযানটি অব্যাহত থাকবে বলে জানান।আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
চকরিয়া থানার ওসি তদন্ত আব্দুল জব্বার বলেন,ডিবি পুলিশ অভিযান চালিয়ে তিনটি মোটরসাইকেল সহ তিনজন লোক আটক করেছেন।এবিষয়ে ডিবি পুলিশের এক কর্তকর্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
Ziaul Hoque
Ziaul Hoque Zia


আরো বিভিন্ন বিভাগের খবর