শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে টমটম চালক নিহত

নিউজ রুম / ১১৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মিজানুর রহমান নামের এক টমটম চালক নিহত হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে শহরের বিজিবি ক্যাম্প ও সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন সংলগ্ন প্রধান সড়কের আমগাছতলা নামক স্হানে এই ঘটনা ঘটে।
নিহত মিজান মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ার আনসার উল্লাহর পুত্র।
মিজানের সাথে থাকা তার মামা মোহাম্মদ হোসেন জানান, শহর থেকে বাস টার্মিনালের টমটমের গ্যারেজে যাওয়ার পথে আমগাছতলায় ছিনতাইকারীরা টমটম চালক মিজানের মোবাইল ছিনিয়ে নেয়। এতে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় । আহত অবস্হায় হাসপাতালে নেয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিজানরে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে মিজানের স্বজন ও সহকর্মীরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার পর পরই রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর