শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

নাফ নদী থেকে ‘বস্তাবন্দি অবস্থায়’ অজ্ঞাত দুই যুবকের মৃতদেহ উদ্ধার

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

রুমি শংকর :
টেকনাফের নাফ নদী থেকে ‘বস্তাবন্দি অবস্থায়’ অজ্ঞাত দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকাল সোয়া ৩ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট থেকে ভাসমান দুইটি মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম।
তবে নিহতদের আনুমানিক বয়স ৩০ থেকে ৪০ বছর বলে তথ্য দিলেও তাদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
আব্দুল হালিম বলেন, বুধবার বিকাল সোয়া ৩ টায় টেকনাফ নাফ নদীর জাদিমুরা পয়েন্টে বস্তাবন্দি দুইটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অজ্ঞাত লাশ দুইটি উদ্ধার করেছে।
” মৃতদেহ দুইটি ফুলে ফেঁপে গেছে। এতে শরীরের বিভিন্ন অংশের চামড়া খসে যায়। ধারণা করা হচ্ছে, ২/৩ দিন আগে হত্যা করে মৃতদেহ বস্তাবন্দি অবস্থায় নদীতে ফেলে দিয়েছে। ”
ওসি বলেন, নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি কারা, কি কারণে; তাদের খুন করেছে রহস্য উদঘাটন পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান আব্দুল হালিম।


আরো বিভিন্ন বিভাগের খবর