শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে ‘গোপন আস্তানা’ থেকে নারী ও শিশুসহ ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার

নিউজ রুম / ২০১ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

রুমি শংকর :
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে ‘গোপন আস্তানা’ থেকে নারী ও শিশুসহ ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার এবং পাচারকাজে জড়িত পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম।
আটকরা হল, টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার মোহাম্মদ শফিকের স্ত্রী সাবেকুন্নাহার (২৩) ও একই এলাকার মৃত মোহাম্মদ ইসহাকের ছেলে নুরুল ইসলাম (৬০), সাবরাং ইউনিয়নের করাচীপাড়ার মৃত আবুল কালামের ছেলে আব্দুর রহিম (৩৫) ও মোহাম্মদ সালামের ছেলে জাহেদ হোসেন (২৯) এবং উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মৃত হায়দার আহমদের ছেলে জাহেদ হোসেন (২০)।
ওসি আব্দুল হালিম বলেন, ভোরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় জনৈক শফিক আহমদের বসত ঘরে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে বেশকিছু লোকজনকে জড়ো করা হয়েছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৮-১০ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে এক নারীসহ ৫ জনকে আটক করা সম্ভব হয়েছে।
” পরে মোহাম্মদ শফিকের বসত ঘর তল্লাশী চালিয়ে ৫ জন শিশু, ৪ জন নারী ও ১৭ জন পুরুষকে উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থলে পাওয়া যায় একটি কাপড় ভর্তি ট্রলি এবং ভূক্তভোগীদের কাছ থেকে আদায় করা নগদ ৪২ হাজার ৫০০ টাকা। ”
উদ্ধার করা ভূক্তভোগীদের রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনায় জড়িতদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
আব্দুল হালিম জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর