শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ভেঙ্গে মাটিতে পড়ে আছে আ”লীগের অফিস

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের দীর্ঘ কয়েক বছরের ঠিকে থাকা অফিসটি ভেঙ্গে মাটিতে পড়ে আছে।
সরেজমিনে গেলে দেখা যায়,খুটাখালীর উত্তর মেদাকচ্ছপিয়া ১নং ওয়ার্ডটি ইউনিয়নের তৃতীয় বৃহৎ ওয়ার্ড।ওয়ার্ডের শিরোভাগে অর্থ্যাৎ মহাসড়কের প্রায় ৭০ গজ দূরে অবস্হিত দলীয় ওয়ার্ড আ”লীগের অফিস।দলপ্রেমী লোকজন নিজের অর্থায়নে গাছ,বাঁশ ও টিনের ছাউনি দিয়ে করেছিল অফিসটি।দীর্ঘ ৭/৮বছর ঠিকে থাকাকালীন পোঁকা-মাকড়ে গাছ,বাঁশ খেয়ে ঝরাঝর্ণি করে ফেলায়,গেল ঘূর্ণিঝড়ে অফিস ভবনটি ভেঙ্গে গত তিন ধরে মাটিতে পড়ে আছে।
জানা গেছে,দলীয় লোকজনদের চিন্তা-ধারা ভবনটি পাঁকা ভবনে রুপান্তর করবে।তবে এরজন্য প্রয়োজন টাকা।
এবিষয়ে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আজমের সাথে সরাসরি কথা বললে,তিনি বলেন-আমরা চাইলে এখনি আগের ন্যায় অফিসটি করতে পারবো।কিন্তু আমাদের চিন্তা-ধারা হলো,দল ক্ষমতায় আছেন।এরমধ্য গাছ,বাঁশ,টিন দিয়ে অফিস করলে,কেমন জানি সম্মানে লাগে।তাই ভবনটির স্হায়িত্ব করার লক্ষে আমরা নিজেরাও দিব।পাশাপাশি পাঁকা ভবনে অফিস করার বিষয়ে এমপি মহোদয়কে অবগত করেছি।তিনি আশ্বাস দিয়েছেন।দ্রুত অফিসটি করার জন্য নিজ থেকে আর্থিক সহযোগিতা দিবেন।এই টাকাগুলো পাওয়া মাত্রই অফিসের কাজ শুরু করবো।


আরো বিভিন্ন বিভাগের খবর