শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ : ঢেমুশিয়ার হোঁচট: শেখ জামাল ক্লাবের জয়যাত্রা অব্যাহত

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

এম.এ আজিজ রাসেল :
বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগে সুপার সিক্সে মুখোমুখি হবে দুই শক্তিশালী শেখ জামাল ক্লাব চকরিয়া বনাম ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা। তাই বুধবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ছুটে আসে দু’দলের দর্শক ও ফুটবল প্রেমীরা। বিকাল ৩ টা ২০ মিনিটে পরিচিতি পর্ব শেষে জাতীয় সংগীত ও ফিফা থিম সং বাজিয়ে শুরু হয় খেলা। দু’দলই মাঠজুড়ে আলো ছড়ায়। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না কেউ। আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনাও দ্বিগুণ হয়। তবে হতাশা প্রতীক্ষা শেষ হয় ম্যাচের ৪৫ মিনিটে। এসময় শেখ জামালের ফরোয়ার্ড টুকনো শটে বানায় ঢেমুশিয়ার গোল রক্ষক মোবারককে। প্রথমার্ধ শেষে ফলাফল ১—০। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় ঢেমুশিয়া। কিন্তু প্রতিপক্ষের ডি—বক্সে গিয়ে ভেস্তে যায় তাদের সব আক্রমণ। তারমধ্যে আবারও চড়াও হয় শেখ জামালের সৈনিক। ৭০ মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে বল পেয়ে দলকে ২—০ গোলে এগিয়ে নেয় সে। এরপর ৮০ মিনিটে বাজিমাত করে শেখ জামালের নাইজেরিয়ান ফরোয়ার্ড আইকে। তাঁর দুর্দান্ত গোলে শেখ জামাল এগিয়ে যায় ৩—০ তে। ঢেমুশিয়া শিবির তখন নিরব। তবে সেই নিরবতা খানিক দূর হয় খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে। এসময় ঢেমুশিয়ার পক্ষে একমাত্র গোলটি করে আরেক নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা। তবে খেলা শেষে হাসিটা শেখ জামালের। সুপার সিক্সে টানা দুই ম্যাচ জয় পেয়ে ৬ পয়েন্ট জমা হয় তাদের ঝুলিতে। এতে বেশ উৎফুল্ল জয়ের নায়ক সৈনিক ও টিমের স্বপ্নদ্রষ্টা আলহাজ¦ ফজলুল করিম সাঈদী।

ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা: মোবারক, রফিক, রিসার্ড, হেলাল, হারুন, ইতু, হুমায়ুন, চৌকো, নেওয়াজ, হানিফ, এমেকা, সুজন, সাগর, ইকবাল, পিকু, মেসি ও নুরুল আলম। ম্যানেজার হারুন ও কোচ প্রিন্স।

শেখ জামাল ক্লাব চকরিয়া: সাঈদী, জিয়া, বামবা, আরিফ, সালাহ উদ্দিন, জাহাঙ্গীর, সাফি, ইডনেজ, দিদার, সৈনিক, সাগর, রুহুল আমিন, রাফু, রিয়াদ, রানা, ওপেল, আইকে, সোহাগ ও শহীদুল। ম্যানেজার রাহাত ও কোচ নুরুল আবছার।

ম্যাচ রেফারি: জি.এম চৌধুরী নয়ন, বোরহান উদ্দিন, রবিউল করিম ও মোঃ সাইফ। বৃহস্পতিবার মুখোমুখি হবে খুরুশকুল ক্রীড়া সংস্থা বনাম মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চকরিয়া।


আরো বিভিন্ন বিভাগের খবর