শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

নিউজ রুম / ১২৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

বিডি আদালত প্রতিবেদক :
কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় আট রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদন্ড দেয়া হয়।
সোমবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এসটি ৪৫৭-২১ মামলাটির শুনানী শেষে বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ দইল্যা, মো. রবি আলম, মোহাম্মদ আলম, মো. শফিকুল, মো. রফিক, মো. নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন। তারা সবাই মিয়ানমারের আকিয়াব ও মংডুর বিভিন্ন থানার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি রাষ্টপক্ষের কৌসুলি এডভোকেট ফরিদুল আলম নিশ্চিত করেছেন। তিনি জানান- ২০২১ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই লাখ ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হয় এ আটজন রোহিঙ্গা নাগরিক। তারপর টেকনাফ থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক আজকে এ রায় ঘোষণা করেন।
আদালত সুত্রে জানা গেছে- ২০২১ সালে বাংলাদেশে প্রবেশের সময় সেন্টমার্টিন উপকুলের দক্ষিণে বঙ্গোপসাগর থেকে দুই লাখ ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হয় আটজনের সংবদ্ধ ইয়াবা পাচারকারী চক্র। ওই সময় কোস্টগার্ডের কর্মকর্তারা বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন। সে মামলার দীর্ঘ শুনানী শেষে বিচারক রায় ঘোষণা করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর