শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

এইচএসসিতে কক্সবাজার ডিসি কলেজের অসাধারণ সাফল্য

নিউজ রুম / ২০২ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
এইচএসসির ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে কক্সবাজার ডিসি কলেজ। এ বছর ডিসি কলেজ থেকে ১৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এবার এইচএসসিতে এ কলেজে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৮.১৬% এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ১০০%।
এইচএসসিতে নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহীম হোসেন বলেন,’ডিসি কলেজের শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই একটা লক্ষ্য নির্ধারণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কোমলমতি শিক্ষার্থীদের স্বপগুলোকে বাস্তবে রূপায়ণের জন্য আমরা বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘আমরা পাঠপরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের শতভাগ গুণগতমানের শিক্ষা প্রদানের চেষ্টা করেছি। মান্যবর জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সহকারী কমিশনারবৃন্দ সহ যাদের দিকনির্দেশনা, শিক্ষকমন্ডলী, কর্মচারীবৃন্দ, অভিভাবকবৃন্দ, কক্সবাজারের সুশীলসমাজসহ যারা আমাদের সমর্থন দিয়ে সহযোগিতা করছেন তাদের অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’


আরো বিভিন্ন বিভাগের খবর