শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

চকরিয়ায় বালু উত্তোলনের দায়ে ১জনকে জেল,জরিমানা

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ

কক্সবাজারের চকরিয়ার মাতামূহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময়
ভ্রাম্যমান অভিযান চালিয়ে খায়রুল বশর নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

মঙ্গলবার (৭ ফ্রেরুয়ারী) দুপুর ১টার সময় উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নস্হ প্রবাহমান মাতামূহুরী নদীর চরে অভিয়ানটি পরিচালনা করেন-উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্বে দেন-উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) জেপি দেওয়ান।

আটক-খায়রুল বশর,উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সেকান্দর পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন-পূর্ব বড়ভেওলা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা (তফসিলদার) মোঃ মনছুর আলম।তিনি জানান,দীর্ঘদিনের ইউনিয়নস্হ মাতামূহুরী নদীর সেকান্দরপাড়াস্হ এলাকা থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করেছেন আটক বশর।তাকে বালু না তুলার সর্তক দেন এলাকাবাসী।কারো কথা না শুনে দাম্ভিকারের সাথে বালু উত্তোলন করে যাচ্ছে।বিষয়টি ইউএনও মহোদয় শুনে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন।এসময় ১টি স্ক্যাভেটর জরিমানা,১টি ডাম্পা গাড়ী জব্দ করার পরে আটক ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট জেপি দেওয়ান স্যার।
অভিযানে উপস্হিত ছিলেন-আনসার সহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ।


আরো বিভিন্ন বিভাগের খবর