শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

প্রতিদিনের বাংলাদেশ এর পাঠক সংগঠন ‘অদম্য বাংলাদেশ’ কক্সবাজার কমিটি গঠিত

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

মোবারক মনির :
সম্প্রতি বাজারে আসা পত্রিকা প্রতিদিনের বাংলাদেশ-এর পাঠক সংগঠন ‘অদম্য
বাংলাদেশ’ কক্সবাজার জেলা কমিটি গঠিত হয়েছে। কবি আসিফ নূরকে আহবায়ক,
গবেষক আলম তৌহিদ, খেলাঘর সংগঠক এম জসীম উদ্দিন ও সামাজিক সংগঠক মহসীন
শেখকে যুগ্ন আহবায়ক ও অন্তিক চক্রবর্তীকে সদস্য সচিব করে সর্বসম্মতি এ
কমিটি গঠিত হয়।
শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে সাবেক ছাত্রনেতা ও লেখক বদরুল
ইসলাম বাদলের সভাপতিত্বে তরুণ কবি মিজান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়
সংগঠণের লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন করেন পত্রিকাটির স্টাফ রিপোর্টার নুপা
আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ডিবিসি নিউজ ও বিডিনিউজের জেলা প্রতিনিধি
শংকর বড়ুয়া রুমি, দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম।
সভায় সংগঠনের উপদেষ্টা হিসেবে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের,
সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি
সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলাম, সাংস্কৃতিক
সংগঠক এডভোকেট অরূপ বড়ুয়া তপু, নুপা আলমকে চ‚ড়ান্ত করা হয়।
কমিটিতে সদস্য হিসেবে বদরুল ইসলাম বাদল, মানিক বৈরাগী, ফাতেমা ইসলাম
পুতুল, শামীম আকতার, কল্লোল দে চৌধুরী, তাপস বড়ুয়া, কালাম আজাদ, মনির
মোবারক, নিধু ঋষি, মিজান মনির, অনুরণন সিফাত, ইয়াসিন সিকদার নির্বাচিত
করা হয়। এছাড়া অন্যান্যদেন সাধারণ সদস্য হিসেবে রেখে দ্রুত সময়ের মধ্যে
পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর