শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে উদ্যোক্তাদের সংযোগ স্থাপনে ব্রাকের কর্মশালা

নিউজ রুম / ১৪৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় পর্যায়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে ক্ষুদ্র ও মাঝারি নারী ব্যবসায়ীদের সংযোগ স্থাপন সংক্রান্ত কর্মশালা।
রোববার (১২ ফেব্রুয়ারী) দুপুরে শহরের কলাতলীর একটি অভিজাত হোটেলের হল রুমে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি এ কর্মশালার আয়োজন করে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ বি এম জহুরুল হুদা। 
অন্যান্যদের মধ্যে সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ রকিবুল হাসান,চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা মশিউর রহমান, অজিত নন্দীসহ ব্যাংক কর্মকর্তারা বক্তব্য দেন।
কর্মশালায় জানানো হয়,  ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসার (এমএসএমই) ভূমিকা একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অপরিহার্য। বর্তমানে, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (এমএসএমই) উদ্যোগ প্রায় ৭.৮ মিলিয়ন এবং তারা আমাদের জিডিপিতে প্রায় ২৫% (এডিবি ২০১৫) অবদান রাখে। কিন্তু করোনা মমহামারীর কারণে ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসা বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। 
“বাংলাদেশে ৮০ ভাগেরও  বেশি ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসায়ীরা করোনা মহামারী দ্বারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।  যে ক্ষতি পুনরুদ্ধার এবং এ ব্যবসাগুলোতে কর্মরত শ্রমিকদের জীবন ও জীবিকার উন্নয়ন এর জন্য আর্থিক প্রবেশাধিকার এবং ব্যবসায়ীক প্রশিক্ষনের গুরুত্ব অপরিসীম।

কর্মশালায় জানানো হয়, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি কক্সবাজার এসডিসি ব্র্যাক সোশাল কোহেশন ফান্ড ফর কক্সবাজার ডিসট্রিক্ট ট্রাঞ্চ-২ এর এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট ২০২২ সাল থেকে বাংলাদেশের কক্সবাজার জেলায় ১৫০০ জন ব্যবসায়ীর দক্ষতা উন্নয়নে ও আর্থিক প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।

বিভিন্ন গবেষনায় বরাত দিয়ে কর্মশালায় জানানো হয়, ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসায় নারী ব্যবসায়ীদের ঋণ প্রাপ্তির অসুবিধা তাদের বিকাশে অন্যতম একটি অন্তরায়। ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসায় পুঁজি সংস্থানের বিদ্যমান অন্তরায় চিহ্নিতকরন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান সেবাসমূহ সম্পর্কে অভিহিতকরন ও সর্বোপরি ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের উন্নয়নে বাংলাদেশে বিদ্যমান আর্থিক সুবিধা সম্পর্কে জানানোর জন্য এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে লিংকেজ ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। 
কর্মশালায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসায় পুঁজি সংস্থানের বিদ্যমান অন্তরায় চিহ্নিতকরন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক এসএমই খাতের ব্যাংকিংনীতিসমূহ, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান সেবাসমূহসম্পর্কে অভিহিতকরন, ব্যাকিং কার্যক্রমে সক্রিয় অংশগ্রহন ও প্রয়োগ, সর্বোপরি ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসা উন্নয়নে বাংলাদেশে বিদ্যমান আর্থিক সুবিধা সম্পর্কে জানানোর জন্য বিভাগীয় পর্যায়ে আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টদের আর্থিক সংযোগ স্থাপনের জন্য কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকার, এনজিও প্রতিনিধি, ব্যাবসায়ী,নারী উদ্যোক্তা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক লোকজন অংশ নেন।


আরো বিভিন্ন বিভাগের খবর