শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

৭ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদন্ড

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

বিডি আদালত প্রতিবেদক :
কক্সবাজারে ইয়াবাপাচার মামলায় মিয়ানমারের সাত রোহিঙ্গা নাগরিককে যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়ে রায় ঘোষণা করেছেন আদালত।

এসময় জরিমানা অনাদায়ে প্রত্যেক আসামিকে আরও ছয় মাস করে কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

রোববার দুপুর ৩ টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালত এ রায় দেন বলে জানান কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

সাজাপ্রাপ্ত আসামিরা হল- এম. বেলাল হোসেন, ইয়ার মোহাম্মদ, জয়নাল হোসেন, জাকির হোসেন, মঞ্জুর আলম, আব্দুর রহমান ও মো. জাকির হোসেন।

তারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মামলা নথির বরাতে ফরিদুল আলম বলেন, গত ২০২০ সালের ১ ডিসেম্বর মধ্যরাতে বঙ্গোপসাগরে টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলবর্তী গভীর সাগরপথে নৌযান যোগে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে শাহপরীরদ্বীপ থেকে অনন্ত ৭ থেকে ৮ নটিক্যাল মাইল দূরবর্তী সাগরে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা লোকজন পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ট্রলার থামিয়ে ৭ জনকে আটক করা হয়। এসময় ট্রলারটি তল্লাশী করে পাওয়া যায় ২ লাখ ৮০ হাজার ইয়াবা।

এ ঘটনায় পরদিন (২ ডিসেম্বর ২০২০) কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সদস্য এম. এ. ইসলাম বাদী হয়ে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করেন।

পরে গত ২০২১ সালের ২৭ অক্টোবর মামলার তদন্তকারি কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশীট) জমা দেন। এরপর গতবছর ২৫ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর (চার্জগঠন) আদেশ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল বলেন, মামলার সার্বিক বিচারিক প্রক্রিয়া শেষে রোববার বিকালে আদালতের বিচারক রায় ঘোষণা করেছেন। এতে সাক্ষ্যপ্রমানের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় বিচারক মামলার ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণাকালে মামলার সব আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর