শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

কক্সবাজার শহরে ২১ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ রুম / ১৪৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার শহরে হোটেল-মোটেল জোন এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে উঠা ২১ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকালে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার সুগন্ধা পয়েন্ট সংলগ্ন প্রধান সড়কের পাশের এসব স্থাপনা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান।
আবু সুফিয়ান বলেন, কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে দীর্ঘ মেয়াদে বন্দোবস্তি নেওয়া ২৭ টি প্লট শর্ত ভঙ্গের অভিযোগে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ইতিপূর্বে বাতিল ঘোষণা করে। এর মধ্যে জোনটির সুগন্ধা পয়েন্টে প্রধান সড়ক লাগোয়া কয়েকটি প্লটের সরকারি মূল্যবান জায়গা দখল করে বেশ কয়েকটি স্থাপনা গড়ে তোলা হয়।
” সোমবার বিকালে ভ্রাম্যমান আদালত অভিযান ২১ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এর মধ্যে ৪ টি খাবার রেস্তোরা, ৫ টি মুদির দোকান, ৭ টি ছোট-বড় বিভিন্ন দোকান এবং ৫ টি বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন অফিস রয়েছে। ”

সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণকারিদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।


আরো বিভিন্ন বিভাগের খবর