শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনায় এখনো নিখোঁজ ২

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার উপকূলবর্তী বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনায় বাধা দিতে গিয়ে দস্যুদের কর্তৃক সাগরে ফেলে দেওয়া চার জেলের মধ্যে দুইজন উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছে অপর দুইজন।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, নিখোঁজ জেলেদের মধ্যে রোববার মধ্যরাতে একজন এবং সোমবার সকালে একজনকে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের ট্রলারে উদ্ধার করা হয়েছে।
উদ্ধাররা হল- কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল এলাকার দেলোয়ার হোসেন এবং নবগঠিত ঈদগাঁও উপজেলা সদরের মোহাম্মদ জিয়া।
এখনো নিখোঁজ রয়েছেন- নোয়াখালী জেলার অলি আহমদ এবং কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল এলাকার মো. আনিস।
উদ্ধার ও নিখোঁজেরা সকলেই কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল এলাকার বাসিন্দা মো. জকরিয়ার মালিকাধীন এফবি হাসান নামের ট্রলারটির জেলে।
গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে কক্সবাজার উপকূলবর্তী বঙ্গোপসাগরের ১৪ বিউ নামক এলাকায় এফবি হাসান সহ চারটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। এতে বাধা দিলে এফবি হাসানের ১৯ জেলের মধ্যে চারজনকে সাগরের পানিতে ফেলে দেয় দস্যুরা।
তবে ঘটনার ব্যাপারে পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্ট কারও কোন বক্তব্য পাওয়া যায়নি।
উদ্ধার জেলেদের বরাতে বোট মালিক নেতা দেলোয়ার হোসেন বলেন, ঘটনার পর থেকে নিখোঁজ চার জেলে সাগরের পানিতে দীর্ঘ সময় পর্যন্ত ভাসছিলেন। এক পর্যায়ে অন্য ট্রলারের জেলেরা রোববার মধ্যরাতে নিখোঁজ দেলোয়ার হোসেনকে এবং সোমবার সকালে মোহাম্মদ জিয়াকে উদ্ধার করেছে।
উদ্ধার দুইজনেই এখন নিজেদের বাড়ীতে অবস্থান করছেন বলে জানান তিনি।
দেলোয়ার জানান, উদ্ধার হওয়াদের তথ্য মতে ঘটনার পর নিখোঁজ অপর দুই জেলেকেও সাগরের পানিতে ভাসতে দেখলেও তাদের ভাগ্যে কি ঘটেছে- তা নিশ্চিত নন।


আরো বিভিন্ন বিভাগের খবর