শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

ইয়াবা পাচার মামলায় ৮ জনের ১০ বছর করে কারাদন্ড

নিউজ রুম / ১২৫ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৮ জনকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা করে জরিমানা প্রদান করেছে আদালত। জরিমানার টাকা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালত।
বুধবার বিকালে বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় প্রদান করেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার খুরুশকুল এলাকার মৃত আবদুল জলিলের ছেলে মো. রফিক, আনোয়ারা উপজেলার সরেঙ্গা এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. কালু মাঝি, একই উপজেলার গহিরা এলামার ছালে আহমদের ছেলে মো. রফিক, দক্ষিণ সরেঙ্গা এলাকার মৃত কবির আহমদের ছেলে মো. হাসান, পূর্ব গহিরার মৃত মফজল আহমেদের ছেলে হাসমত আলী, মৃত খলিলুর রহমানের ছেছে নুরুল আলম আনোয়ারী, মৃত ইউসুফ আলীর ছেলে মো. নাসির, মৃত আবদুল মান্নানের ছেলে মো. মজিবুল ইসলাম।
মামলার নথির বরাতে কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানিয়েছেন, ২০১৮ সালের ৫ জানুয়ারি কক্সবাজার শহরের কলাতলীস্থ গভীর সাগর থেকে ৫ লাখ ইয়াবা সহ ৮ জনকে আটক করে র‌্যাব ৭ এর একটি দল। এব্যাপারে র‌্যাব-৭ এর সদস্য বিজিবির নায়েব সুবেদার মোঃ জহির উদ্দিন বাবর বাদি হয়ে আটক ৮ জন ও এক জন পলাতক আসামি দেখিয়ে মামলা দায়ের করেন। গত ২০১৯ সালের ১০ মার্চ পুলিশের দায়ের করা অভিযোগপত্রটি আদালত গ্রহণ করে বিচার কার্যক্রম শুরু করে। অভিযোগপত্রে পলাতক জৈনক ইউসুফকে বাদ দেয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় প্রদান করা হয়। রায় প্রদানকালে ৮ জন আদালতে উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর