শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

টেকনাফে শুরু হলো ফটো সাংবাদিক কাকলী প্রধানের তিন দিনব্যাপী ১০০টি নদীর উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

বেদঙ্গ মনতোষ :
নদীর প্রবাহ বন্ধ হলে জীবন-জীবিকা, পরিবেশ-প্রতিবেশ সবই হুমকির মুখে পড়বে। বন্ধ হয়ে যাবে অর্থনীতির চাকা। তাই সময় থাকতে নদীকে বাঁচাতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।
নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে অবৈধ দখলদার বিরুদ্ধে বিআইডব্লিউটিএ আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। টেকনাফের দমদমিয়া নৌবন্দরে ‘নদীর প্রাণ আছে, তাকে বাঁচতে দাও’ শিরোনামে ফটো সাংবাদিক কাকলী প্রধানের একশটি নদীর তিন দিনব্যাপী উন্মুক্ত আলেকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করে এ কথা বলেন তিনি। টেকনাফসহ দেশের বিভিন্ন নৌপথের নাব্য সমস্যার সমাধানে নদী খনন কার্যক্রম বাড়ানো হবে বলেও জানান তিনি। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিআইডব্লিটিএ নদী রক্ষায় শুধু নজরদারি বা আইন প্রয়োগ করেই করেই দায়িত্ব শেষ করছে না জনসচেতনতা তৈরিতে কাজ করছে বলে জানান তিনি। শিশুদের বই প্রকাশক ‘ইকরিমিকরি’ উদ্যোগে ও বিআইডব্লিটিএ’র সহযোগিতায় উন্মুক্ত এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। টেকনাফ ছাড়াও খুলনা, বরিশাল ও ঢাকায় এ ধরণের আরও তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ফটো সাংবাদিক কাকলী প্রধান বলেন, বিপন্ন নদীকে বাঁচিয়ে তুলতে তাঁর এই উদ্যোগ। সাধারণ মানুষ নদী রক্ষার ব্যাপারে সচেতন হলে অবৈধ দখলদাররা পিছু হটতে বাধ্য হবে।

গত একযুগেরও বেশি সময় ধরে কাকলী প্রধান সাধারণ মানুষের কাছে নদীর বিপন্নতা ও শিশুদের কাছে নদীর রূপ, প্রকৃতি তুলে ধরার জন্যে কাজ করছেন। দীর্ঘ এই সময়ে ধারণ করা বিভিন্ন আলোকচিত্রই স্থান পেয়েছে প্রদর্শনীতে। যেখানে ওঠে এসেছে নদীর রূপ-সৌন্দর্য, দখল-দূষণ ও অনিবার্যতা।


আরো বিভিন্ন বিভাগের খবর