শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার ৬ সদস্য আটক

নিউজ রুম / ১৪২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

কক্সবাজারে উখিয়ায় আশ্রয় শিবির থেকে অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্টি ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসা’ এর ছয় সদস্যকে আটক করেছে র‍্যাব।
র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উর্ধ্বতন সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, বৃহস্পতিবার মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরের ই-ব্লকে এ অভিযান চালানো হয়।

আটকরা হল- উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরের কে-১২ ব্লকের বাসিন্দা আমির হাকিমের ছেলে মোহাম্মদ আরব (২৪) এবং একই আশ্রয় শিবিরের কে-৬ ব্লকের বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে মোহাম্মদ নূরু (৩১), এফ-২৩ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ছালেহ’র ছেলে মোহাম্মদ ইউনুছ (৩৩), এম-১৯ ব্লকের বাসিন্দা আব্দুল গফ্ফারের ছেলে মোহাম্মদ হারুন (২৮), এম-১১ ব্লকের বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে মো. মীর কাশিম ওরফে হামিদ হোসেন (২২) ও এম-১৯ ব্লকের বাসিন্দা মৃত আবু সিদ্দিকের ছেলে হাফিজুল আমীন (২৫)।

আবু সালাম বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে উখিয়া উপজেলার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ই-ব্লকের জনৈক আবুল ফয়েজের দোকানের সামনে পাকা সিঁড়িতে অপরাধ সংঘটনের উদ্দ্যেশে কতিপয় দুষ্কৃতিকারি সশস্ত্র অবস্থায় অবস্থান করছে খবরে র‍্যাব ও এপিবিএন এর যৌথ দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১০/১৫ জন সন্দেহজনক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টায় চালায়। পরে ধাওয়া দিয়ে ৬ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

” এসময় আটকদের দেহ তল্লাশী দেশিয় তৈরী একটি বন্দুক ও দুইটি গুলি পাওয়া যায়। ”

আটকরা প্রাথমিক স্বীকারোক্তির বরাতে র‍্যাবের এ কর্মকর্তা বলেন, ” রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অবৈধ সুবিধাদি আদায়ের জন্য আটকরা অবস্থান করছিল। তারা (আটকরা) মিয়ানমারের সশস্ত্র গোষ্টি আরসা’র সক্রিয় সদস্য। ”

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।


আরো বিভিন্ন বিভাগের খবর