শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মহেশখালীতে মাইকের মাধ্যমে শব্দ দূষণ : জরিমানা

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

ফরিদুল আলম দেওয়ান:
সভা সমাবেশ বিয়ে-শাদী ও মেহেদী অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত উচ্চ আওয়াজে বাদ্যযন্ত্র বাজনা, বিভিন্ন ফার্মেসি ক্লিনিকে ডাক্তারের চেম্বারে ডাক্তার আসার ঘোষণা, এমনকি ভ্রাম্যমাণ গাড়িতে বিভিন্ন কাঁচা তরি তরকারি আলু পটল বিক্রিতেও সকাল থেকে সন্ধ্যা অবধি গণহারে মাইকিংয়ের শব্দদূষণের ফলে গণউপদ্রবের শিকার হচ্ছে। এমন উপদ্রবের স্বীকার হয়েছে স্বয়ং উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা কর্মচারীরাও। অবশেষে টনক নড়েছে উপজেলা প্রশাসনের। গতকাল ২৫ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা প্রশাসন মহেশখালী থানার পুলিশের সহযোগিতায় পৌর সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বেশ কিছু মাইকিংয়ের গাড়ি আটক করা হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন জানান, মহেশখালী উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়নে গাড়ীতে সহনশীলতার অতিরিক্ত মাত্রায় উচ্চস্বরে মাইক বাজিয়ে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার, মালামাল বিক্রয় এবং বিভিন্ন অনুষ্ঠানের প্রচারণা চালানোর মাধ্যমে গণ উপদ্রবের সৃষ্টি করায় সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,এফ,এম শামীমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তিনটি প্রচার গাড়িকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, আজ এ সংক্রান্ত মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে জনস্বার্থে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় এ ধরনের গণউপদ্রব সৃষ্টি করা আইনত দন্ডনীয় অপরাধ। উক্ত বেআইনী কার্যক্রম হতে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আগামীতেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর