শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত : যৌথ অভিযানে তিন আরসার সদস্য গ্রেফতার

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। নিহত রোহিঙ্গার নাম রফিক (৩৫)। সে ১৯ নম্বর ক্যাম্পের এ/৯ ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।
অপর দিকে ১৮ নম্বর ক্যাম্পে র্যাব ও এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে রোহিঙ্গাদের সন্ত্রাসী গ্রুপ আরসার তিন সদস্যকে গ্রেফতার করেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান আজ শুক্রবার দুপুরে ১২/১৩ জনের মুখোশধারী সন্ত্রাসী গ্রুপ ১৯ নম্বর ক্যাম্পের ১১ নম্বর ব্লকে রফিককে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে উপুর্যুপরি গুলি করে সটকে পড়ে। ঘটনাস্হলেই রফিকের মৃত্যু হয়। খবর পেয়ে এপিবিএন ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ ঘটনার পরপরই সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে বলে পুলিশ জানান।
অপর দিকে র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো আবু সালাম চৌধুরী জানান আজ শুক্রবার ভোরে র্যাব এবং ৮ এপিবিএন পুলিশের যৌথ টিম ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের সন্ত্রাসী গ্রুপ আরসার তিন সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতার আরসার তিন সদস্য আছমত উল্লাহ, আব্দুর রহমান ও আবু শামা রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত সন্ত্রাসী ঘটনা ও হত্যা মামলার আসামি বলে জানিয়েছেন তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর