শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

রোহিঙ্গাকে গুলি করে খুন

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

রুমি শংকর :
কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারের জেরে’ ঘর থেকে তুলে নিয়ে এক রোহিঙ্গাকে গুলি করে খুন করেছে দূর্বৃত্তরা।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-৯ ব্লকে এ ঘটনা ঘটেছে।
নিহত মোহাম্মদ রফিক (৩৫) উখিয়ার তানজিমারখোলা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-৯ ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।
পুলিশ জানিয়েছে, মোহাম্মদ রফিক একটি রোহিঙ্গা দুষ্কৃতিকারি গোষ্টির সক্রিয় সদস্য। প্রাথমিকভাবে রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করলে প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার দুপুরে মোহাম্মদ রফিক রোহিঙ্গা আশ্রয় শিবিরে নিজের বসত ঘরে অবস্থান করছিলেন। এক পর্যায়ে ১০/১৫ জনের মুখোশ পরিহিত একদল দূর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে আনে। পরে তাকে গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ও এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় মোহাম্মদ রফিকের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি।
শেখ মোহাম্মদ আলী জানান, খুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্তের পর হত্যার কারণ জানা যাবে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।


আরো বিভিন্ন বিভাগের খবর