শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

মিয়ানমার থেকে আসা ২০ জন আটক করলো র‍্যাব

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় মরিচ্যাবাজার থেকে ২০ রোহিঙ্গাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫-এর সদস্যরা।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।
আটকরা হলেন বশির আহম্মদ (৬০), সাব্বির হোসেন (৪৪), আবুল মনসুর (৩৮), নজু মিয়া (৭০), মো. আয়াছ (৩৪), নূর মোহাম্মদ (৬২), সলিম উল্লাহ (৪৫), আবু তাহের (৫০), সোনা আলী (৬৫), মো. সায়দ (১১), আলী হোসেন (৬০), রশিদ আহম্মদ (৬৪), সাইদুর রহমান (৪০), সৈয়দ হোসেন (৫০), আমীর হোসেন (৬০), রশিদ উল্লাহ (৩৫), আমান উল্লাহ (৩৫), আবদুর রহমান (৬০), আবদুল হামিদ (৬৩) ও মো. সেলিম (৪২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের রোহিঙ্গা স্বীকার করে বলেন, পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে কোনো পাসপোর্ট, বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন তারা। এরপর কক্সবাজারের উখিয়া কুতুপালং, থ্যাইংখালীসহ বিভিন্ন ক্যাম্পে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর