শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

উখিয়া ক্যাম্পে আরসার গুলিতে ফের রোহিঙ্গা নেতা খুন

নিউজ রুম / ১৪২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক উখিয়া :
কক্সবাজারের উখিয়া কুতুপালং ২ নাম্বর ক্যাম্পে ফের রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ মার্চ) সকাল ৭টার দিকে ওই ক্যাম্পের ডব্লিউ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রোহিঙ্গা নেতা হলেন সৈয়দ হোসেন ওরফে কালা বদা (৩৭)। তিনি ২ নম্বর ক্যাম্পের হেড মাঝি (নেতা) ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে নিহতের বাড়িতে একদল মুখোশধারী হামলা চালায়। এসময় সৈয়দ হোসনকে বাড়িতে পেয়ে তাকে গুলি করে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্যরা। এসময় বসতবাড়িতেও তাণ্ডব চালায় তারা। গুলিবিদ্ধ সৈয়দ হোসেনকে ক্যাম্পের এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ওসি মোহাম্মদ আলী জানান,বুধবার সকালে মুখোশধারী দুর্বৃত্তরা রোহিঙ্গা নেতাকে গুলি করেছে বলে জানতে পারি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আপাতত এখনো কিছু বলা যাচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে এক রোহিঙ্গা জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সন্ত্রাসী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিশেষ করে ক্যাম্পে আরসা সদস্যদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় এখন প্রতিবাদকারীদের টার্গেট করে হত্যা করছেন আরসা সদস্যরা। গতকাল মঙ্গলবার ৯ নম্বর ক্যাম্পের মাঝি নুর হাবি ওরফে ওয়াক্কাস রফিককেও গুলি করে মেরেছে তারা।


আরো বিভিন্ন বিভাগের খবর