শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

নারীদের নেতৃত্বের গুনাবলী বাড়িয়ে সিদ্ধান্ত গ্রহণে সমান সুযোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-মেয়র মুজিব

নিউজ রুম / ১৬৭ বার পড়ছে
আপলোড : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সুমন আহসান :
ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন ও জেন্ডার বৈষম্য নিরসনে কক্সবাজারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর ভবন সম্মেলন কক্ষে কক্সবাজার পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের নেতৃত্বের গুনাবলী বাড়িয়ে সিদ্ধান্ত গ্রহনে তাদের সমান সুযোগ করে দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় আগামীতে নারীদের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। তাই নারী শিক্ষার প্রতি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহবান জানান নগর পিতা।
প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাউন্সিলর আক্তার কামাল আজাদ, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর ইয়াছমিন আক্তার, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম, সমাজ উন্নয়ন কর্মকর্তা শামীম আক্তার, জনসংযোগ কর্মকর্তা আহসান সুমন এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাঠ সমন্বয়কারী হাসান রেজাউল করিম উপস্থিত ছিলেন।
এর আগে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপনে বর্নাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীটি কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পৌর ভবন চত্বরে গিয়ে শেষ হয়। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দ, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সিডিও নেতৃবৃন্দ, ইউথ সদস্য, সিডিএফ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নারী দিবসে নারীর প্রতি অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য রোধ করতে ডিজিটাল স্পেসে জেন্ডার গ্যাপ, জেহুারভিত্তিক সহিংসতা দূরীকরণ এবং সমতার প্রতি গুরুত্বারোপ করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর