শিরোনাম :
উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

কক্সবাজারে ৮ বিভাগের বালক-বালিকাদের শেখ রাসেল বীচ ফুটবল শুরু

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

বিডি ক্রীড়া প্রতিবেদক :
পর্যটন নগরী কক্সবাজারে দেশের ৮ বিভাগের বালক-বালিকাদের অংশগ্রহণে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার বিকেলে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে শুরু হওয়া এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো: নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম,কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে দেশের ৮টি বিভাগের ৯৬ জন অনূর্ধ্ব-১৫ বালক এবং বালিকা খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। উদ্বোধনী আয়োজনে বালকদের ম্যাচে ময়মনসিংহ বিভাগকে ৩-২ গোলে হারায় রাজশাহী বিভাগ। বালিকাদের ম্যাচে ময়মনসিংহ বিভগকে ১-০ গোলে হারিয়েছে সিলেট বিভাগ। ১১ মার্চ সকালে কোয়ার্টার ফাইনাল এবং বিকেলে সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১২ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর