শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

সেন্টমার্টিনে বিদেশি মদ জব্দ

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক টেকনাফ :
টেকনাফ সেন্টমার্টিনে ৫৮৫ বোতল বিদেশী মদ জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (১১ মার্চ) সকালে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে বিসিজি স্টেশন সেন্টমার্টিন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব করতে পারেনি তারা।
শনিবার (১১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে বিসিজি স্টেশন সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন কেয়া বন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় কেয়া বনে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩৫টি পরিত্যক্ত বস্তা দেখা যায়। বস্তাগুলো তল্লাশি করে ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। অবৈধ বিদেশি মদ পাচারকারীগণ ঘটনাস্থলে উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, ‘জব্দকৃত বিদেশি মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’


আরো বিভিন্ন বিভাগের খবর