শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

রামুতে দূর্বৃত্তদের গুলিতে মোটর সাইকেল আরোহী যুবক নিহত

নিউজ রুম / ১২৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক রামু :
রামুতে অজ্ঞাত দূর্বৃত্তদের গুলিতে মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত এবং দুইজন আহত হয়েছে।
রোববার দুপুরে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি মো. আনোয়ার হোসাইন।
নিহত মোহাম্মদ ইরফান (২০) নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর এলাকার শফিউল আলম কুতুবের ছেলে।
আহতদের মধ্যে একজনের নাম মো. শাহীন বলে জানা গেলেও অপরজনের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।
স্থানীয়দের বরাতে আনোয়ার হোসাইন বলেন, রোববার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে দুইটি মোটর সাইকেল যোগে মোহাম্মদ ইরফান ও শাহীনসহ চারজন গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী পাহাড়ী এলাকা অতিক্রম করছিল। এসময় পাহাড়ী ঝোপ-জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকা অজ্ঞাত দূর্বৃত্তরা তাদের লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছুড়ে। এতে মোটর সাইকেলের তিন আরোহী আহত হন।

” স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইরফান নামের একজনকে মৃত ঘোষণা করেন। ”

ওসি বলেন, ” কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ”

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান মো. আনোয়ার হোসাইন।


আরো বিভিন্ন বিভাগের খবর