শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্টের বালক ক্যাটাগরিতে রংপুর এবং বালিকায় চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগ

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

বিডি ক্রীড়া প্রতিবেদক :
কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে শেখ রাসেল বিচ ফুটবল বালক-বালিকা অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে বালকে রংপুর এবং বালিকায় রাজশাহী বিভাগ জয় লাভ করে।

জাতীয় ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে রোববার (১২ মার্চ) সকালে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম, মো. মোস্তফা কামাল মজুমদার, মো. আবুল হোসেন প্রমুখ।

রোববার দিনের শুরুতে বালকদের খেলায় ৩-১ গোলে রাজশাহীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগীয় দল। ম্যাচ সেরা হন রংপুরের ২নং জার্সিধারি রাব্বি। ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ গোলদাতার (৫ গোল) পুরস্কারটিও রাব্বির ঝুলিতে উঠে।

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে প্রমিলাদের খেলায় খুলনাকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাজশাহী বিভাগ। ম্যাচ সেরা, টুর্নামেন্ট সেরা এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিজের করে নেন রাজশাহীর ৫নং জার্সিধারি মৌমিতা খাতুন। পুরো টুর্নামেন্টে তার ৪টি গোল রয়েছে।

খেলা শেষে বিচ ফুটবলকে আরো উন্নিতকরণে পরামর্শ রাখেন বক্তারা। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেখ রাসেল বিচ ফুটবল টুর্নামেন্টের ৫ম আসরের সমাপ্তি হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর