শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কোস্ট গার্ডের অভিযানে ১৪ হাজার ইয়াবা জব্দ

নিউজ রুম / ১৪২ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

রহমান তারেক :
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফ সাবরাং কাটাবুনিয়া থেকে মাদকগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারিনি কোস্ট গার্ড।
বুধবার (১৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন এসএম তাহসিন রহমান।
তিনি জানান, টেকনাফের সাবরাংয়ের কাটাবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঝাউবনের ভেতর দিয়ে একজন লোককে সাদা রংয়ের একটি শপিং ব্যাগ হাতে আসতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দিলে ব্যক্তির হাতে থাকা শপিং ব্যাগটি ফেলে দ্রুত ঝাউবনের ভেতরে পালিয়ে যায়। কোস্ট গার্ড সদস্যরা শপিং ব্যাগটি উদ্ধার করে। পরে ব্যাগটি তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর