শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

কক্সবাজারে ২য় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কবিতা উৎসব কাল

নিউজ রুম / ২০৬ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

আমিন :
শান্তির বিশ্ব হোক কবিতার জয় হোক” এই শ্লোগানে কক্সবাজারের ২য় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কবিতা উত্সব অনুষ্ঠিত হচ্ছে। আগামী কাল শনিবার ১৮ ই মার্চ বিকেল ৩ টায় কক্সবাজার জেলা পরিষদ চত্বরে ও রবিবার ১৯ মার্চ সকাল ১০ টায় উত্তরন মডেল কলেজ প্রাঙ্গণে এ উত্সব উদযাপিত হবে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী আমাদের রাজনীতির কবি,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাব্যময় স্মৃতির স্মারক হিসেবে বালুকাময় সমুদ্র সৈকতের উপকন্ঠে গড়ে ওঠা সৌন্দর্যের রানী খ্যাত ককসবাজারে ভিন্ন ভিন্ন ভাষার শতাধিক দেশী বিদেশি বরেন্য কবি বৃন্দের অংশ গ্রহণে এ উত্সবের ১ম দিন জেলা পরিষদ চত্বরে উদ্বোধন করবেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল। এতে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক শাহীন ইমরান। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাশ, শিক্ষাবিদ এমএম সিরাজুল ইসলাম সহ অনেকে উপস্থিত থাকবেন। উত্সব উদযাপন কমিটির সভাপতি কবি কামরুল হাসানের সভাপতি্ত্বে কবি বরন, কবি কন্ঠে কবিতা পাঠ বিশ্ব শান্তি প্রার্থনায় অসীমের ঠিকানায় পত্র প্রেরন,অতিথি বরন, উত্তোরিয় প্রদান সহ এতে বর্নাঢ্য আয়োজন রাখা হয়েছে । এসময় সময়ের প্রধান কবি অসীম সাহা, অরুন চক্রবর্তী, শাকিল আহমেদ, অনিকেত শামীম, রিজওয়ান মাহমুদ, শিবলী মোক্তাদির ও আবু মুছা চৌধরী, বিদেশী কবি বৃন্দ যথাক্রমে নেপালের মিনা দেবী শেত্রী শর্মা, সিকিমের সন্জয় ঘটক,পশ্চিম বঙ্গের অরুন কুমার চক্রবর্তী সহ দেশী বিদেশী কবি বৃন্দ অংশ গ্রহণ করবেন।
এতে কবি ও কবিতাপ্রেমী সকলকে উতসব উদযাপন কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। উত্সব উদযাপন কমিটির মিডিয়া সমন্বয়ক কবি ও সাংবাদিক আমিনুল হক আমীন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর