শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লেগে ট্রাক চালক ও সহকারী নিহত

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ:
কক্সবাজারের চকরিয়ায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লেগে চালক ও সহকারি নিহত হয়েছে।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক ইমন চৌধুরী জানান, শনিবার ভোর ৫ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হল- ঝিনাইদহ জেলার শৈলকূপা উপকেলার দূপচর ইউনিয়নের গাবলা বাটইবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে এরশাদ মন্ডল (৩৮) এবং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর চাইলক্ষেল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. শিব্বির আহমদ মারুফ (১৯)।

তারা উভয়ে দুর্ঘটনা কবলিত গাড়ীর চালক ও সহকারি।

স্থানীয়দের বরাতে ইমন চৌধুরী বলেন, ভোরে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় কক্সবাজারমুখি মালবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়ীটি ওই এলাকার ১২ নম্বর ব্রিজের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় গাড়ীটির চালক ও সহকারি আহত হন।

পরিদর্শক ইমন বলেন, ” পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত গাড়ীটি জব্দ করা হয়েছে। ”

নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ইমন চৌধুরী।


আরো বিভিন্ন বিভাগের খবর