শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

চকরিয়ায় দোকানে ও আবাসিক হোটেলে অভিযান

নিউজ রুম / ১৬৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সাকলাইন আলিফঃ
আজ ২১ই মার্চ মঙ্গলবার চকরিয়ায় ভেজাল ঘি ও নকল চাপাতা সহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য রাখার দায়ে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে ব্যাবসায়ীক প্রতিষ্ঠানকে।
অপর দিকে চকরিয়া পৌরসভাস্থ বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপ ও লাইসেন্সবিহীন অবস্থায় ব্যবসা পরিচালনা করায় একটি হোটেলকে সিলগালা করা হয়।
ঘটনাস্থলে আটক বেশ কয়েকজন অপ্রাপ্ত বয়স্ক স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ অন্যান্য লোকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
এসময় অন্যান্য আরো চারটি হোটেলকে লাইসেন্স ও রেজিষ্ট্রেশনহীন অবস্থায় ব্যবসা পরিচালনার দায়ে মোট ৬০,০০০/- (ষাট হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব রাহাত উজ জামান।


আরো বিভিন্ন বিভাগের খবর