শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলি : নিহত ২

নিউজ রুম / ১১৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক উখিয়া :
কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে দুই রোহিঙ্গা ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে ১৩ নম্বর তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহতরা হলেন, ক্যাম্প-১৩, জি/৪ এর বাচা মিয়ার ছেলে মো. রফিক (৩৪) ও মুহাম্মদ হেসেনের ছেলে মো. রফিক (৩০)।

আহত রোহিঙ্গা ব্যক্তির নাম মো. ইয়াসিন (২৮)

ওসি মোহাম্মদ আলী জানান, আজ (মঙ্গলবার) দুপুরে বালুখালী ক্যাম্পে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র গ্রুপ বালুখালীর ১৩ নম্বর ক্যাম্পে ঢুকে গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর দুইজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
৮ এপিবিএন এর কমান্ডিং অফিসার মোঃ আমির জাফর বিপিএম জানান, মো: রফিক(৩২), পিতা- বেসা আলি, মাতা- মবিনা, এফসিএন-১৩৯৪৬৪ এর বুকের বাম পাশে গুলি করে এবং ঘটনাস্থলে মৃত্যু বরণ করে।
এবং হামলায় এফডিএমএন সদস্য মো: রফিক (৩০), পিতা- মাহমুদ হাসান, এফসিএন- ৫৫০৪৮৭, ব্লক- জি/৪ এর ডান চোখের উপরে গুলি লেগে মাথার পিছন দিয়ে বের হয়ে যায় এবং বাম হাতের কব্জির উপরে গুলি লাগে। ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। এছাড়াও দুস্কৃতিকারীদের হামলায় মো: ইয়াছিন (২৮) পিতা- মোহাম্মদ হোসেন, এফসিএন-২১৬৬০৩, ব্লক- জি/৪, ক্যাম্প-১৩ আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছে।

পূর্ব শত্রুতার জের ধরে উক্ত হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি ও অপরাধীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও এপিবিএন কাজ করে যাচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর