শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকায় অপহরণের পর কক্সবাজারের আবাসিক হোটেল থেকে তরুণীকে উদ্ধার

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
ঢাকায় অপহরণের ছয় দিন পর কক্সবাজারের আবাসিক হোটেল থেকে এক তরুণীকে উদ্ধার এবং ঘটনায় জড়িত যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. শামসুল আলম খান জানান, সোমবার দুপুরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার এক আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়েছে।

গ্রেপ্তার আরাফাত হোসেন রুবাই (২২) গাজীপুর জেলার টঙ্গী থানার নিসাদ নগর এলাকার আকতার হোসেনের ছেলে।

উদ্ধার ভূক্তভোগী তরুণী (১৮) ঢাকার পল্লবী থানার স্বপ্ননগর আবাসিক এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গত ২১ মার্চ দুপুরে ঢাকার নিজ এলাকা থেকে ওই তরুণী অপহৃত হন। পরে ঘটনার দুইদিন পর ওই তরুণীর এক বোন বাদী হয়ে পল্লবী থানায় অপহরণ মামলা দায়ের করেন।

মামলার নথির বরাতে এএসপি শামসুল আলম বলেন, ভূক্তভোগী তরুণী ঢাকার বিএন কলেজে মানবিক বিভাগ থেকে চলতি বছর এএইচএসসি পরীক্ষায় পাশ করেন। কলেজে যাতায়তের সময় ওই তরুণীর এক চাচাত বোনের বন্ধু জনৈক আরাফাত হোসেন রুবাই এর সঙ্গে পরিচয় ঘটে। পরে রুবাই কৌশলে ওই তরুণীর মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে।

” সংগৃহিত মোবাইল ফোন নম্বরে কল করে আরাফাত হোসেন রুবাই প্রায় সময় ওই তরুণীকে উত্যক্ত করতো। এক পর্যায়ে ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেয়। পরে বিষয়টি ওই তরুণীর পরিবার রুবাইয়ের পরিবারকে অবহিত করে। এতে রুবাই ক্ষিপ্ত হয়ে ওই তরুণীকে অপহরণের হুমকি দেয়। ”

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, ” গত ২১ মার্চ দুপুরে ঢাকার পল্লবী থানার স্বপ্ননগর আবাসিক এলাকার কালশী হতে ওই তরুণী নিখোঁজ হন। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। পরে গত ২৩ মার্চ ওই তরুণীর এক বড় বোন বাদী হয়ে আরাফাত হোসেন রুবাইকে প্রধান আসামি করে পল্লবী থানায় অপহরণ মামলা দায়ের করেন। ”

শামসুল আলম জানান, ঘটনাটি অবহিত হওয়ার পর র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এক পর্যায়ে সোমবার দুপুরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার আবাসিক এক হোটেলে অপহৃত তরুণীসহ ঘটনায় জড়িত ব্যক্তি অবস্থান করার খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এসময় হোটেল কক্ষে কৌশলে জিন্মি রাখা অবস্থায় ওই তরুণীকে উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবককে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এ সহকারি পরিচালক।


আরো বিভিন্ন বিভাগের খবর