শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

সৈকতে আবার ও জেলিফিশ

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

রহমান তারেক :
কক্সবাজার সমুদ্রসৈকতে জোয়ারের সঙ্গে আবারো ভেসে এসেছে হাজার হাজার মরা জেলিফিশ। কলাতলী পয়েন্ট থেকে ডিভাইন পয়েন্ট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সৈকত জুড়ে পড়ে আছে মাছগুলো।

বুধবার (২৯ মার্চ) সকাল থেকে সৈকতের কলাতলী পয়েন্টে ভেসে মাছ গুলো দেখতে লোকজন ভিড় করতে দেখা গেছে। এখানে ছোট বড় বিভিন্ন আকারের মাছ রয়েছে। জেলিফিশ গুলো কী কারণে মারা যাচ্ছে এর সঠিক কারণ কেউ বলতে পারছে না। তবে মৃত্যুর কারণ বের করতে কাজ করছে একাধিক বৈজ্ঞানিক সংস্থা।

স্থানীয়দের কাছে জেলিফিশ নুইন্যা হিসেবে পরিচিত। গভীর সমুদ্রে জেলেদের জালে এসব জেলিফিশ আটকা পড়ে মারা যেতে পারে বলে ধারণা তাদের।

লাইফগার্ড কর্মী ভুট্টো বলেন, ‘দুয়েক মাস আগেও এরকম মরা জেলিফিশে ছেয়ে গিয়েছিল সৈকত পাড়। আজ আবারো হাজার হাজার মরা জেলিফিশ দেখা যাচ্ছে। এই জেলেফিশ গুলো সাধারণত হাত দিয়ে স্পর্শ করলে চুলকায়।’

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, ‘এই সময়টা সাধারণত মাছগুলো মরার সময় নয়। হয়ত জেলিফিশ উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়েছিল। পরে জেলেরা মাছগুলো ফেলে দেওয়ায় এসব মরা মাছ সৈকতের বেলাভূমিতে আসতে শুরু করেছে।’

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসাইন বলেন, ‘জেলেফিশ ভেসে আসছে খবর পেয়ে আমাদের টিম কাজ প্রয়োজনী পদক্ষেপ গ্রহণ করছে।’


আরো বিভিন্ন বিভাগের খবর