শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

বজ্রপাতে যুবকের মৃত্যু

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সদরের খরুলিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪ টায় কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান টিপু সুলতান।
নিহত সুনীল বড়ুয়া (৪৫) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার বড়ুয়া পাড়ার মৃত চিত্তরঞ্জন বড়ুয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে টিপু সুলতান বলেন, শনিবার দুপুরে ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার বড়ুয়া পাড়ার কয়েকজন লোক স্থানীয় একটি খালে কাঁকড়া ধরতে যায়। বিকালে আকস্মিক সামান্য ঝড়ো হাওয়ার বৃষ্টিপাত শুরু হয়। এতে খালে কাঁকড়া ধরতে লোকগুলো বাড়ীর উদ্দ্যেশে রওনা দেয়।
” এক পর্যায়ে লোকগুলো স্থানীয় বড়ুয়া পাড়া শ্মশান এলাকায় পৌঁছলে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের আঘাতে সুনীল বড়ুয়া নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে স্থানীয়রা নিহতের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। ”
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ঘটনার ব্যাপারে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর