শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে জাতীয় ক্রীড়া দিবস পালিত

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
বর্নাঢ্য আয়োজনে কক্সাবজারে জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। এই দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কক্সবাজার অরুণাদয় স্কুলের সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার। পরে ৬ এপ্রিল বেলা ১২ টার দিকে উক্ত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আবু সুফিয়ান। এ সময় তিনি বলেন,বর্তমান সরকার দেশের আমুল পরিবর্তন এবং উন্নয়নের পাশাপাশি ক্রীড়াখেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। আগে মাঝে মধ্যে খেলাধুলার আয়োজন হতো এখন প্রায় সময় মাঠে খেলাধুলা এবং খেলোয়াড়রা থাকে। বিশেষ করে নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা খেলাধুলা থেকে পিছিয়ে নেই এটা সব চেয়ে বড় সাফল্য। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন,জেলা ক্রীড়া সংস্থার সদস্য হারুন অর রশিদ,স্কাউট লিডার ফরিদুল আলম,অরুনাদয় স্কুলের প্রধান শিক্ষক শাহ জালাল প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর