শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

গরু পাচারকারি ও বিজিবির মধ্যে গোলাগুলির’ ঘটনায় এক দোকান কর্মচারি নিহত এবং তিন জন আহত

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের রামুতে ‘গরু পাচারকারি ও বিজিবির মধ্যে গোলাগুলির’ ঘটনায় এক দোকান কর্মচারি নিহত এবং তিন আহত হয়েছে।
রামু উপজেলার কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামশুল আলম জানান, শনিবার রাতে সাড়ে ৯ টায় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত আব্দুর জব্বার (৪০) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকার মৃত জাকের আহমদ।
তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি স্থানীয় ইউপি চেয়ারম্যান।
স্থানীয়দের বরাতে শামশুল আলম বলেন, শনিবার রাতে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ৫/৬ টি গরু জব্দ করে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের সদস্যরা। জব্দ গরুগুলো হাটিয়ে নিয়ে আসার সময় পাচারের সাথে জড়িত লোকজন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
” এক পর্যায়ে পাচারকারিরা বিজিবির সদস্যদের লক্ষ্য ইট-পাটকেল ও ঢিল ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে। এতে স্থানীয় নির্মাণ সামগ্রী বিক্রেতা এক দোকান কর্মচারি ঘটনাস্থলে নিহত এবং তিনজন আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ”
স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, ” ঘটনার পরপরই বিজিবির সদস্যরা নিহতের মৃতদেহ নিয়ে গেছে। পরে খবর রামু থানার ওসি মো. আনোয়ার হোসাইনের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। ”
এ ব্যাপারে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. রেজাউল করিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোন ধরণের সাড়া না দেওয়ায় কথা বলা সম্ভব হয়নি।


আরো বিভিন্ন বিভাগের খবর