শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

বিজিবি মহাপরিচালক কর্তৃক ঘুমধুম সীমান্ত পরিদর্শন এবং মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সাথে শুভেচ্ছা বিনিময়

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি (Major General A K M Nazmul Hasan, BAM, ndc, psc) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেন আজ সকালে । পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ঘুমধুম বাংলাদেশ-মায়ানমার ফ্রেন্ডশীপ ব্রিজের নিকট প্রতিপক্ষ মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নম্বর (২) এর অধিনায়ক লেঃ কর্নেল Kyaw Naing Soe সহ অন্যান্য অফিসারবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। বিজিবি মহাপরিচালক আসন্ন চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ ও বিজু উৎসব উপলক্ষে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং তাদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এসময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়কসহ বিজিবি ও বিজিপি’র অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিজিবি’র বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক ১০ ও ১১ এপ্রিল ২০২৩ তারিখে কক্সবাজার রিজিয়নের আওতাধীন রামু সেক্টর সদর দপ্তর, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি), শাহপরীর দ্বীপ বিওপি এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপি পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সকল পর্যায়ের অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকদের সাথে কুশলাদি ও মতবিনিময় করেন এবং অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর